1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শেরপুরে দু’দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ধোধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২৯ বার পঠিত

শেরপুরে দুদিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ধোধন।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। দু’দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি ” এই স্লোগানে শনিবার সকাল ১১টায় জেলা কালেক্টরেক্ট চত্বরে তিনি এ মেলার উদ্বোধন করেন। এরপর তিনি মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা স্টলগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বিজ্ঞান মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি গবেষণা স্টল স্থান পেয়েছে। শনিবার থেকে শুরু হওয়া বিজ্ঞান মেলাটি চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

​​​
এসময় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা করুনা দাস কারুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.আকরামুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য, ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, অনলাইন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD