1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় মহান মে দিবস পালিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

নেত্রকোণায় মহান মে দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি:

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান মে দিবস পালিত হয়েছে।বুধবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গেঞ্জি পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মোক্তারপাড়া মাঠে জড়ো হয়। সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা সুব্রত ঘোষ, জেলা মোটর যান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতা বিল্লাল উদ্দিন শেখ বিল্লাল, বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল গফুর, জেলা দোকান কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুল হেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী উসমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসন ছাড়াও নেত্রকোণা উন্নয়নে নাগরিক আন্দোলন, জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী ইউনিয়ন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, জেলা মাইক্রোস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন, জেলা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, জেলা কাঠ মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জেলা ফল বিক্রেতা শ্রমিক ইউনিয়ন, জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা বেকারী শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল রেস্তুরা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD