1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -৪। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -৪।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের পৃথক অভিযানে  ৮  কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার ২৭ এপ্রিল বেলা ১১টায় সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান গণমাধ্যমকে  এই তথ্য জানিয়েছেন।

ওসি মিন্টু রহমান আরো জানান, সদর থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে ডিউটি করাকালীন গত শুক্রবার ২৬ এপ্রিল  দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লা জেলা হতে বিপুল পরিমান গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসছে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে স্বরুপনগর খাসপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ – রাজশাহী মহাসড়কের পার্শ্বে অভিযান  চালানো হয়।

এসময় একটি বাঁশপাতা রংয়ের কার্টুনসহ চারজনকে আটক করা হয়। এসময় সাক্ষীদের উপস্থিতিতে  আটককৃতদের দেহ তল্লাশীকালে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সালের কাছে থাকা একটি বাঁশ পাতা রংয়ের কার্টুনের ভিতর রক্ষিত বাঁশপাতা কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় তিনটি প্যাকেটে দুই কেজি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার চাঁপাপুর থানার বাখড়াবাগ গ্রামের মৃত সেরাজ মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. সানাউল্লাহ (৩৫), চান্দলাই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ।

অপরদিকে একই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ -আমনুরা সড়কে অভিযান চালানো হয়। এই অভিযানে শিবগঞ্জের এক ১৬ বছরের শিশুকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD