1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেরপুরে সিএনজি অটোরিক্সা চোর চক্রের মূলহোতা গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

শেরপুরে সিএনজি অটোরিক্সা চোর চক্রের মূলহোতা গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ
শেরপুরের নকলা উপজেলার আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রবিবার (৩১ মার্চ) দুপুরে গাজীপুর জেলার টঙ্গী ষ্টেশন রোড থেকে র‌্যাব-১ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী ১ এপ্রিল গ্রেফতারের তথ্যটি জানিয়েছেন।

শ্যামল মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চকসনয় গ্রামের রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় সিলেটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক।

র‌্যাব-১৪, (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী জানায়, চলতি বছরের জানুয়ারীর ৩১ তারিখে নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ছেলে সুলতান মিয়ার সিএনজি চালিত অটোরিক্সাটি মেরামতের প্রয়োজন হলে অটোরিক্সাটির চালক আব্দুর সালাম গাড়ীটিকে ময়মনসিংহের ফুলপুর থানার শ্যামল মিয়ার মালিকানাধীন মেসার্স সিলেটী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রেখে আসেন। পরদিন সকালে সুলতান মিয়া লোকমুখে তার সিএনজি অটৈারিক্সাটি চুরি হয়ে যাওয়া খবর পান।

পরে সুলতান মিয়া ওই গ্যারেজের মালিক শ্যামলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সে ফোন না ধরে গ্যারেজ বন্ধ করে গাঁ-ঢাকা দেয়। পরদিন ১ ফেব্রুয়ারি সুলতান মিয়া বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪।

তথ্য প্রযুক্তির সহায়তায় রবি বার (৩১ মার্চ) র‌্যাব-১ এর সহায়তায় গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোড থেকে শ্যামলকে গ্রেফতার করে। পরে রাতে আসামী শ্যামলকে নকলা থানায় সোপর্দ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD