
ঘাগড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ
খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১নং ঘাগড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে উজান ঘাগড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন দারুল কোরআন আতিকা কওমী মাদ্রাসার মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় সকল মানুষের রুহের মাগফেরাত কামনা, সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুই দুই বারের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার সাজু।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামী নেতৃবৃন্দ আওয়ামী সহযোগী সংগঠন ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।