1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেরপুরে অটোচালক হত্যার রহস্য উদ্ঘাটন গ্রেফতার ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পঠিত

শেরপুরে অটোচালক হত্যার রহস্য উদ্ঘাটন গ্রেফতার ২।

মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোশাররফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও মূল খুনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ মার্চ রাতে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল হোতা আলমগীর হোসেন (২৪) ও সহযোগী নূরুল ইসলাম (৬৫)কে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

আজ রোববার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিশা বেগম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুরো ঘটনার বর্ণনা করেন। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের আ. জব্বারের ছেলে ও নূরুল ইসলাম একই উপজেলার কালাকূমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, আসামি আলমগীর ও নিহত অটোরিকশা চালক মোশাররফ পূর্ব পরিচিত ছিল। আলমগীর ট্রাক্টর চালক। সে বেশকিছু টাকা ঋণ করে ঢাকায় চলে গিয়েছিলো। সেখানেই সে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়ি চলে আসে। গত ১৩ মার্চ রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার থেকে মোশাররফের অটোরিকশা ভাড়ায় নেয় এবং নির্জন স্থানে নিয়ে নেশা দ্রব্য খাইয়ে মোশাররফকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে আলমগীর পালিয়ে যায়।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে আলমগীর ও পরে তাঁর সহযোগী নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর তাদের দেওয়া তথ্যানুযায়ী ছিনতাইকৃত অটোরিকশা, হত্যাকাণ্ডের ব্যবহৃত গামছা, অটোরিকশার ব্যাটারি ও ব্যাটারি বিক্রির টাকা উদ্ধার করে পুলিশ। আলমগীর পুলিশের কাছে ও আদালতে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার মোনালিশা বেগম বলেন, ‘অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে কোন মূল্যে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রেসকনফারেন্সে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, ডিএসবির ওসি জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD