1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেরপুরে হত্যা মামালার আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

শেরপুরে হত্যা মামালার আসামি গ্রেফতার।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুর সদরের চান্দেরনগর গেরামারার শাহাজামাল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত শনিবার রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাগানবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারার মো. মোফাজ্জলের ছেলে।

র‌্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারার চান মিয়ার ছেলে শাহজামাল ও মনিরুজ্জামানদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত বছরের ৪ জুলাই বিরোধপূর্ণ জমিতে সুপারি গাছ লাগানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহজামালকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।

এ ঘটনায় শাহজামালের বাবা চাঁন মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এরপর র‌্যাব-১ ও র‌্যাব-১৪ যৌথভাবে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী বলেন, মনিরুজ্জামানকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD