1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন কারাদণ্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পঠিত

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় তরুণের
যাবজ্জীবন কারাদণ্ড।

_____________রাজশাহী ব্যুরো

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে রাজশাহীতে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরের দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাদিম ইসলামের (২১) বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। পেশায় তিনি ট্রাক্টর চালক। মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পেশকার মহব্বাত হোসেন গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী ওই শিশুর বাবার ট্রাক্টর চালাতেন নাদিম। এজন্য বাড়িতে যাতায়াত ছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নাদিম। এসময় শিশুর চিৎকারে তার মা এবং প্রতিবেশীরা এসে নাদিমকে ধরে ফেলেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার এ মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD