1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রূপগঞ্জে স্কুল ছাত্রকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

রূপগঞ্জে স্কুল ছাত্রকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র জয়ন্তকে হত্যার দায়ে চারজন অপহরণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস বানিয়াদি এলাকার কলা বিক্রেতা চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সারাবন তহুরা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বানিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)।

এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনজন পলাতক রয়েছেন। মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা।

মুক্তিপণের টাকা না পেয়ে একদিন পর শিশু জয়ন্তকে বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD