1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

রয়্যাল অভ্যর্থনায় হজ পালনে জেদ্দা বিমানবন্দর পৌঁছালেন রাষ্ট্রপতি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক


রাজকীয় অতিথি হিসেবে হজ পালনে সৌদি আরব এর জেদ্দা পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার (২৩ জুন) সৌদির স্থানীয় সময় বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


সেখানে রাষ্ট্রপতিকে অভ‍্যর্থনা জানাতে আসেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
পরে রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে পবিত্র মক্কা নগরীর সাফা রয়েল প‍্যালেসে নিয়ে যাওয়া হয়।
এরআগে, বাংলাদেশ সময় বিকালে বাংলাদেশ বিমান যোগে রাষ্ট্রপতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত‍্যাগ করেন। ফ্লাইট চলাকালে প্লেনের সকল যাত্রীর সঙ্গে কুশল বিনিময় ও খোজ খবর নেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালন শেষে ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে আসার কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD