1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এমন বাবার মেয়ে আমি নয়: প্রধানমন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২১৯ বার পঠিত


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল । জনগণের একমাত্র সেবক আওয়ামী লীগ এদেশের মানুষ তা আজ বুঝতে পেরেছে। ক্ষমতার লোভে দেশের সম্পদ বিক্রি করবো এমন বাবার মেয়ে আমি না।

শুক্রবার (২৩ জুন) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত করেছে বলেই দেশ আজ উন্নত হয়েছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে এই দেশ ধ্বংস হতে বেশি সময় লাগবে না ।

তিনি বলেন, ‘এক সময় এদেশের মানুষের নুন ভাতের কষ্ট হতো, এখন মাংস পাচ্ছে না, এই কথা হচ্ছে। মানুষের চাহিদা এখন মাংসে চলে এসেছে। মাংসের দাম বেড়েছে এটা সত্য। তবে, সরকার মানুষের মাংসের চাহিদা বাড়াতে পেরেছে।’ আর সেটা সম্ভব হয়েছে একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। গ্যাস বিক্রির চাপ ছিল। আমি বলেছি এই গ্যাস জনগণের। এই গ্যাস বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। আমরা চাইনি, কিন্তু মুচলেকা দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) মুচলেকা দিলেন গ্যাস দেবে।’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD