1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ঝিনাইদহে অস্ত্র মামলার এক আসামীকে ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পঠিত

ঝিনাইদহে অস্ত্র মামলার এক আসামীকে ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত।

সুমন হোসেন ঝিনাইদহ

ঝিনাইদহে অস্ত্র মামলায় তাজুল ইসলাম নামে একজনকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জামায়াতের আমীর বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামী তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইন শৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামী তাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে ০১টি দেশীয় এল.জি শার্টারগান ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামী মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে অস্ত্র আইনের ২টি ধারায় ১০ ও ৭ বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD