1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পঠিত

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার।

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলার বাঘা উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আজিবুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাঘা থানাধীন হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিবুল বেলপুকুর থানাধীন জামিরা গ্রামের জনাব আলীর ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, উক্ত স্থানে একজন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসাইমর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD