1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের গজনীতে বাস চাপায় প্রাণ গেলো আইসক্রীম বিক্রেতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পঠিত
শেরপুরের গজনীতে বাস চাপায় প্রাণ গেলো আইসক্রীম বিক্রেতার
আল-আমিন ঃ শেরপুরের ঝিনাইগাতীর গজনীতে দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে প্রাণ গেলো আমের আলী (৩৫) নামের এক আইসক্রীম বিক্রেতার। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমের আলী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আমের আলী প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে গজনী অবকাশে রিক্সাযোগে আইসক্রীম বিক্রি করতেছিল। বিকেল পৌণে ৪টার দিকে গজনী অবকাশ সেন্টারের ভীতরে কসমেটিক মার্কেটের পূর্বপাশে টাঙ্গাইল থেকে
বনভোজনে আসা ঢাকা মেট্রো গ- ১১-৩৬৭৪ নামে বাসটি দ্রুত গতিতে আইসক্রিমের দোকানের উপর উঠিয়ে দিলে দোকানদার আমের আলী
গাড়ীর নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এসময় গাড়ীতে আসা লোকজন ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা গাড়ীর ড্রাইভারকে আটক করে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD