1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণার দুর্গাপুরে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার :দুই চোর আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার :দুই চোর আটক

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি ঃ

মামলা দায়েরের ৮ ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার এবং চুরির সাথে জড়িত দুই চোরকে আটক করেছে দুগার্পুর থানা পুলিশ।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার পৌর শহরের ঘোরাইদ এলাকার জি.বি.সি’র মাঠে গারো সম্প্রদায়ের সভা চলাকালে গেইটের সামনে থেকে একটি সংঘবদ্ধ চোরচক্র বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে
কোনো এক সময় ১১০ সিসি ডিসকাভার ব্র্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

অনেক খোজাখুজির পরও চুরি যাওয়া মোটর সাইকেলের সন্ধ্যান না পাওয়ায় অবশেষে মোটর সাইকেলের মালিক শুক্রবার সকালে দুর্গাপুর থানায় একটি চুরির অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে দুর্গাপুর থানার পুলিশ গাঁওকান্দিয়া গ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুই চোরকে আটক করে। আটকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার হাতিমারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (৩২), ভুলিগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।

এ ব্যাপারে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, মামলা হওয়ার ৮ ঘন্টার ভিতর অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার সহ এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD