1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

সৌদি সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মাণ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক


অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে সৌদি সরকার।
বুধবার (১৩ জুন) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস জানিয়েছে, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরণার্থীদের জন্য শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে সৌদি সরকার।


গত ৫ মার্চ দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় প্রায় ১২ হাজারের মত রোহিঙ্গা শরণার্থী ক্ষতির শিকার হন। সেই ক্ষতি পূরণে সৌদি সরকার এগিয়ে আসেন এবং
মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান সাংবাদিকদের জানান, ‘ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশে রোহিঙ্গা ও দুর্বল জনগোষ্ঠীর জন্য সৌদি সরকারের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখব।’
২০১৭ সালে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের দমন-পীড়ন শুরু হলে সীমান্ত পাড়ি দিয়ে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজার এসে আশ্রয় নেন। সৌদি আরব দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা করে যাচ্ছে।
আল-দুহাইলান বলেন, কেএসরিলিফ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ৬০০ মিলিয়ন ডলার মূল্যের ৪৪টি প্রকল্প পরিচালনা করে। তিনি আরও জানান, এরই মধ্যে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ২৩ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করা হয়েছে সৌদি সরকারের এই রিলিফ ফান্ড থেকে।
এসময় তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সৌদি আরবের জন্য একটি উদ্বেগের বিষয়। ইনশাআল্লাহ, রোহিঙ্গাদের সকল মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনে এবং তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সৌদি সরকার সকল সহযোগীতা অব্যাহত রাখবে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান আরব নিউজকে বলেন, কক্সবাজারে শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং অতি শীঘ্র’ই সেগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহায়তায় আরো ৪০০টি ঘরের পুনর্নির্মাণের কাজ চলছে। সেগুলোর কাজ প্রায় শেষ দিকে ।
সৌদি আরবের এই সহায়তাকে রোহিঙ্গারা স্বাগত জানিয়েছে। কক্সবাজারের ২৮ বছর বয়সী এক রোহিঙ্গা মোহাম্মদ জামাল আরব নিউজকে বলেন, ‘কেএসরিলিফের এই উদ্যোগে আমরা সকল রোহিঙ্গারা তাদের উপর অত্যন্ত খুশি এবং সৌদি সরকার আমাদের সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের এই সংকট মূহুর্তে সৌদির ত্রাণ অব্যাহত রাখা এবং আমাদের ভুলে না যাওয়ার জন্য আমরা সৌদি সরকারের কাছে চির কৃতজ্ঞ।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD