1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক । নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা মডেল থানা পুলিশ চল্লিশাকান্দা নামক স্থানে শুক্রবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে একটি টিম শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে কাইলাটী ইউনিয়নের চল্লিশাকান্দা থেকে পারলা বিজিবি ক্যাম্পগামী সড়কের চল্লিশাকান্দা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে একটি অটো থামিয়ে সেখানে তল্লাশী করে। তল্লাশী কালে অটো গাড়ীর সীটের পিছনের অংশে খালী জায়গায় অভিনব কায়দায় রাখা ২৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বৈঠাখালী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আইয়ুব আলী (৩২) ও বামনগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র রুহুল আমীনকে (৩৩) আটক এবং মাদক পরিবহনের সাথে জড়িত থাকার দায়ে অটো গাড়ীটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD