1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ।           ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার। ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়; বাংলাদেশ পেল ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক।           নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুর সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার । জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক । শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে অনুষ্ঠিত হলো টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬।  

চাঁপাইনবাবগঞ্জে আদালত‌ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে আদালত‌ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় আদালতের সামনে জুডিসিয়াল অফিসার্স টেনিস কোর্টে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত ৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, জায়গাটা অন্ধকার ছিল। সেখানে কেউ ছিলনা। মনে হচ্ছে ভয় দেখানোর জন্য এটা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সন্ধ্যার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অফিসার্স টেনিস কোর্টে একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD