1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকার বিনিময়ে কুরিয়ারে অস্ত্র বুকিং। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকার বিনিময়ে কুরিয়ারে অস্ত্র বুকিং

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জে একটি কুরিয়ার সার্ভিস থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার শান্তির মোড়ে অবস্থিত এজেআর কুরিয়ার সার্ভিস থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে
পারেনি পুলিশ।

এ বিষয়ে এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্র্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ জানান, প্রতিদিনের মতো সকাল থেকে বুকিং ও
ডেলিভরিী চলছিলো। এমন সময় বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে একজন কাস্টমার বস্তায় করে একটি পার্সেল বুকিং দিতে আসলে বুকিং অফিসার রহমত সাদা বস্তায়
মোড়ানো পার্সেলটি ৪৩ হাজার ৫ শত টাকা কন্ডিশনে (যার মেমো নং-৭৭৪১০৯) চাঁপাইনবাবগঞ্জ থেকে বি-বাড়িয়ার উদ্দেশ্যে বুকিং করে। জানতে চাওয়া হলে
প্রেরক সুরুজ আলী বস্তায় পার্টস আছে বলে জানান। পরে আমাদের সন্দেহ হলে আমরা অফিসের সকলের সামনে বিকাল সোয়া ৪টায় বস্তা খুলে বস্তার ভেতর রাইফেল
সদৃশ বস্তু দেখতে পেয়ে নবাবগঞ্জ থানায় খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাটি তাদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সুরুজ আলী নামে একজন একটি এয়ারগান (পাখি মারা বন্দুক) বস্তায় ভরে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বি-বাড়িয়ার আইয়ুব আলীর নিকট প্রেরণ করার উদ্দেশ্যে বুকিং করে। পরে কুরিয়ার সার্ভিসের দেয়া তথ্যের
ভিত্তিতে সেখান থেকে বস্তাটি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে প্রেরক সুরুজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি থানায় উপস্থিত হন। তাকে জিজ্ঞাসাবাদ করা
হচ্ছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD