1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

আমরা কত কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন: শামীম ওসমান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

আমরা কত কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম।
: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায়। যতদিন শেখ হাসিনা আছেন, এটা হবে না। শেখ হাসিনা একজন হিমালয় পর্বত। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে। সিঙ্গাপুরের আদালতে নেত্রী বলল আসেন প্রমাণ করেন। সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালই হয়েছে, আজ তিনি নিজের টাকায় পদ্মাসেতু করেছেন। আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে।

গত১৯ নভেম্বর রোববার বিকেলে নাসিক ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন। আমেরিকার অ্যাম্বেসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন? ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বলল আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে, ফখরুল সাহেব চুপ থাকেন! কেন, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।

তিনি বলেন, আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব, তবে একটা জিনিস পারব না। সেটা হল মাদক ও সন্ত্রাস। আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি চেষ্টা করব, তবে আমি একা পারব না। আপনাদের সকলকে নিয়ে ভাল মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।

তিনি আরও বলেন, আমাকে হয়তো মারার চেষ্টা করছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এ সকল খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি, সেটা ৭ তারিখের পর দেখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD