1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়েছেন মমতাজ চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

 

দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়েছেন মমতাজ চৌধুরী

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

আজ জাতির উদ্দেশ্যে এক ভাষনে প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন । উনি উল্লেখ সাংবিধানিক বাধ্যবাধকতা ও পরবর্তী সরকার গঠনে গনতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষে বর্তমান সরকার, নির্বাচন কমিশন , আইনশৃঙ্খলা বাহিনী , রাজনৈতিক দল সমুহ ও অন্যান্য রাষ্ট্রীয় অনুষঙ্গগুলো নিরপেক্ষ , অংশগ্রহনমূলক ও সুষ্ঠ ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য সম্পুর্নভাবে প্রস্তুত। তিনি উল্লেখ করেন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত , মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর , মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর , প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোট গ্রহন অনুষ্টিত হবে ৭ জানুয়ারী ২০২৪ ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী বিবৃতিতে বলেন , আমরা ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্বের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করি । জাতির জনক আমাদের পবিত্র সংবিধান উপহার দিয়ে গেছেন , যার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে , এ দেশের সাধারন মানুষ সকল ক্ষমতার উৎস । তাই প্রতি পাঁচ বছর অন্তর সরাসরি ভোটারদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করবেন । আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি হাতেগোনা দু একটি রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচন নিয়ে জনমনে ধুয়াশা সৃষ্টি করে সুষ্টু ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত করার পায়তারা করছেন যা রাষ্ট্রের আভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপের শামিল । আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । আমরা আশা করছি ঘোষিত তফসিল মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে ও গনতান্ত্রিক ধারা সমুন্নত থাকবে । সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহন করে নিজেদের জনসমর্থন আদায়ে কাজ করার আহ্বান জানাই । আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার কর্মী হিসেবে মাঠে কাজ করছি । আমি দীর্ঘ দুই যুগ যাবত নেত্রকোণা – ৪ আসন ( মদন , মোহনগঞ্জ , খালিয়াজুরি ) উপজেলার প্রতি গ্রামে গ্রামে সরকারের উন্নয়ন প্রচারনায় কাজ করছি , মনোনয়ন প্রত্যাশী হিসেবে ২০০৮, ২০১৩,২০১৮ দলের মনোনয়ন চাই , কিন্তু মনোনয়ন বন্চিত হওয়ার পর আমার জানামতে নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাই , জন সমর্থন আদায়ে পিস্পা হইনি । এবার ও মনোনয়ন চাইব , আমার এলাকার ভোটারদের প্রত্যাশা দীর্ঘদিনের ত্যাগী হিসেবে এবার দল মুল্যায়ন করবেন । আমাকে নৌকা প্রতীক দিলে বিজয় নিশ্চিত বলে জনপদে ব্যাপকভাবে আলোচনায় আসছে । সর্বোপরি আমি বলতে চাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও মুক্তিযুদ্বের আদর্শকে সমুন্নত রাখার লক্ষে নৌকার বিজয়ের বিকল্প নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD