1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন দুপচাঁচিয়া তালোড়ার বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী সফল বিশ্বাসের পিতা পরলোকগমন

বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

 

কুমিল্লার বাঙ্গরাকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

 

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ধর্মমন্ত্রী বলেন, বাঙ্গরাকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ফলে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

 

বক্তব্যে ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। তিনি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

 

তিনি মুরাদনগরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আমানত রক্ষা করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

 

মুরাদনগর সমিতির নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটিকে শুধু ‘মুরাদনগর সমিতি’ নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান। কারণ মুরাদনগর ও বাঙ্গরার মানুষ একই পরিবারের সদস্য। এই ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সংগঠনের কার্যক্রমে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

 

সমিতির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করা হচ্ছে।

 

তিনি আরও জানান, মুরাদনগরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, সেতু এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার যেকোনো গঠনমূলক ও জনকল্যাণমূলক কাজে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

 

মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূইঞা, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দীন আহম্মদসহ সমিতির নেতৃবৃন্দ এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD