1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন দুপচাঁচিয়া তালোড়ার বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী সফল বিশ্বাসের পিতা পরলোকগমন

দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-

 

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনসার সদস্য রিয়াজুল ইসলাম ও তাঁর স্ত্রী মুক্তা এবং অপর পক্ষের কালাম ও রাসেল আহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আনসার সদস্য ও তার স্ত্রীর দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অন্য পক্ষের দাবি, জমি নিয়ে কোনো বিরোধ নেই; গালাগালির প্রতিবাদ করতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন। তবে জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে।

‎

‎শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎

‎আনসার সদস্য রিয়াজুল ও তার স্ত্রী বলেন , দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে কালাম, রাসেল ও ইউনুস মৃধা আমার উপর অতর্কিত হামলা চালায় । এ সময় চিৎকার শুনে আমার স্ত্রী দৌড়ে এলে তাঁকেও মারধর তার উপরেও হামলা চালায়।

 

‎তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অপর পক্ষের কালাম। তাঁর দাবি, রিয়াজুলদের সঙ্গে তাঁদের কোনো জমিজমাসংক্রান্ত বিরোধ নেই। ঘটনার আগের দিন তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সে সময় রিয়াজুল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ির সামনে গিয়ে তাঁর বাবা-মাকে গালাগাল করেন। শনিবারও রামদা ও বাঁশ নিয়ে এসে রিয়াজুল গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ করলে রিয়াজুল তাঁর ও রাসেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন কালাম। এতে তাঁর হাত ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি। আমি ও রাসেল বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন । রিয়াজুল নিজের বাবা-মাকেও মারধর করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এ বিষয়ে এলাকায় খোঁজ নিলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে দাবি তাঁর।

 

অন্যদিকে স্থানীয়রা আহত রিয়াজুল ও তাঁর স্ত্রী মুক্তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রিয়াজুলের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বগত চিকিৎসক।

 

‎আনসার সদস্য রিয়াজুলের পিতা দেলোয়ার হোসেন জানান, ১৯৪৬ সালে আবুল হাসেম মৃধার কাছ থেকে দলিলমূলে তাঁরা জমি কেনেন। অন্যদিকে প্রতিপক্ষ ২০০৮ সালে হাসেম মৃধার ছেলে জাফর মৃধার কাছ থেকে জমি কেনেন। এ নিয়ে মামলা হলে আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি তাঁর। দেলোয়ারের অভিযোগ, মামলায় হেরে যাওয়ার পর রাসেল ও কালাম ইউনুস মৃধার সঙ্গে একজোট হন।মামলা তুলে নিতে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে রিয়াজুল ১০৭ ধারায় আদালতে একটি মামলা করেছেন। আগামীকাল ২৯ নভেম্বর ওই মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে। দেলোয়ারের দাবি, হাজিরার আগের দিনই রিয়াজুলের ওপর হামলা চালানো হয়েছে, যাতে তিনি আদালতে যেতে না পারেন।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস মৃধার একটি মামলায় রাসেল ও কালামের চাচি তারা বেগম তাঁর পক্ষে সাক্ষ্য দেন। এ নিয়ে রিয়াজুলের সঙ্গে তারা বেগমের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে রিয়াজুল তাঁকে গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ ঘিরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

 

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “এক পক্ষ আহত অবস্থায় থানায় এসেছিল। তবে তারা এখনও লিখিত অভিযোগ দেয়নি। অপর পক্ষ আহত হয়েছে কি না, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD