
সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৩৮ নম্বর আসামি কাজী মোঃ জাহিদুল ইসলামকে (৪৫) পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।
কাজী মোঃ জাহিদুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামাতপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কাজী আবু বকর সিদ্দিক আনসারী ও মৃত জুলেখা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় দায়ের করা মামলা নম্বর-৩৩, তারিখ ১৯ মার্চ ২০২৫ এবং জিআর নম্বর-১৩৪/২০২৫। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৫০৬(২)/১১৪ ধারায় দায়ের করা এ মামলায় কাজী মোঃ জাহিদুল ইসলাম এজাহারনামীয় ৩৮ নম্বর আসামি।
পরে যথাযথ পুলিশি এসকর্টের মাধ্যমে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, কাজী মোঃ জাহিদুল ইসলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চগড় জেলা ওলামা লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।