1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

 

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে ৩০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এনজিও পপির অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার আহমেদ মাসুদের বাংলো বাড়িতে চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ দেবিদ্বার শাখার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুজনের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম ও রাসেল আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নুরুন্নাহার পাঠাগারের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপির ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল কর্মসূচি ব্যবস্থাপক মো. আব্দুল মালেক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক শেখ ফয়সাল, সুজনের দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সরকার, পৌর শাখার সভাপতি আলহাজ্ব ডা. ফিরোজ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসিন ও সদস্য মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম সরকার, ব্যবসায়ী হাজী শাহ আলম, শিক্ষক বাহাদুর হোসেন বিএসসি, ডাক্তার হারুনুর রশিদ, আরমান সামি, খাইরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD