1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মো:সুজন আহমেদ সাভার (উপজেলা প্রতিনিধি):

 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে শিল্পাঞ্চলের ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

 

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের কারখানাগুলোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। আহত শ্রমিকরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকরা নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করেন। তবে কিছু সময় পর কয়েকটি কারখানার শ্রমিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

 

তিনি বলেন, নিউ এইজ গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে একাংশ প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ওই এলাকা অতিক্রম করলে শ্রমিকদের সঙ্গে বাসের যাত্রীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন এবং পাশের কয়েকটি কারখানায় প্রবেশের চেষ্টা চালান।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে শ্রমিকদের সতর্ক করে। পরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন শ্রমিক আহত হন।

 

শিল্প পুলিশ জানায়, উদ্ভূত পরিস্থিতিতে ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও তিনটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

 

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD