
আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
চরভৈরবী ইউনিয়নের সোহেল মাঝির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর টং দোকানে গেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (২৩ নভেম্বর) এ সাক্ষাৎকালে সোহেল মাঝি তাঁর বর্তমান দোকানটি স্থানান্তর করে নতুনভাবে বড় পরিসরে ব্যবসা চালুর আগ্রহ প্রকাশ করেন। তাঁর এ উদ্যোগে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন ইউএনও।
সোহেল মাঝি ও তাঁর বোন রেহানা আক্তারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাঁর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে চিকিৎসা ও ব্যবসা পুনর্গঠনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগের কথা জানা গেছে।