1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মুহাম্মাদ নুহু,আমতলী প্রতিনিধিঃ

 

বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মোঃ রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লক্ষ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহবান করেন। দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স।

পরবর্তী সময়ে কাজটির দায়িত্ব হাতবদল হয়ে বর্তমানে বরিশালের ঠিকাদার,শেখ নোমান রেজা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।

 

২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন।

ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খান বিভিন্ন অজুহাতে তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন।

 

দাবিকৃত টাকা না দেওয়ায়, উপ-সহকারী প্রকৌশলী তাঁকে নানাভাবে হয়রানি করেন এবং নির্মাণকাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে গত ১৯ নভেম্বর তিনি দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

 

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল সোমবার আমতলীতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পৌরসভার সামনে থেকে এক লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খানকে আটক করা হয়।

 

ঠিকাদার শেখ নোমান রেজা বলেন, “কাজের শুরু থেকেই উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান ঘুষের টাকার জন্য আমাদের নানাভাবে হয়রানি করে আসছিলেন।

তাঁর চাহিদামতো টাকা না দেওয়ায় নির্মাণকাজেও বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী কার্যালয়ে অভিযোগ করি। সোমবার দুদকের অভিযানে এক লাখ টাকাসহ তাঁকে আটকের মধ্য দিয়ে আমার অভিযোগের সত্যতা সামনে এসেছে।”

 

দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ঠিকাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খানকে আটক করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, দুদক পটুয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। মঙ্গলবার সকালে তাঁকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD