1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বগুড়ায় মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখর রায়, সম্পাদক পলাশ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর, বগুড়া:

 

বগুড়া শহরের নবাববাড়ী সড়কের টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক (২০২৭-২০২৮) নির্বাচনে সভাপতি পদে শেখর রায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. পলাশ হোসেন। সমিতির ইতিহাসে এবারই প্রথম সমঝোতা বা সিলেকশনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলো।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মার্কেট প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির মোট ২১টি পদের মধ্যে ১৯টি পদে আগেই একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে কেবল সভাপতি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এই দুটি পদে ভোটগ্রহণ হয়।

 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সমিতির মোট ১১১ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোট দেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সাইকেল প্রতীক নিয়ে শেখর রায় ৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৌফিকুল আলম লিটন গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ ভোট। অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে র‍্যাকেট প্রতীক নিয়ে নোমান অনিক ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ছোটনুজ্জামান ওরফে ছোটন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট।

 

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও মোবাইল লাইফের স্বত্বাধিকারী শেখর রায় বলেন, সিলেকশন ও সরাসরি নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভোটের মাধ্যমে দায়িত্ব পেলে ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে। এর আগেও দায়িত্বে থেকে মার্কেটের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি। এবারও ব্যবসায়ীদের ভালোবাসায় জয় পেয়ে তাদের অধিকার আদায়ে কাজ করে যাব।

 

প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ সিদ্দিক জানান, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

এর আগে গত ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে পদের বিপরীতে একক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি পদে মাসুদ রানা (এম আর টেলিকম), মিজানুর রহমান মাহফুজ (উত্তরবঙ্গ) ও মনিরুল ইসলাম সুমন (এ এইচ টেলিকম); সাধারণ সম্পাদক পদে মো. পলাশ হোসেন (তুবা এন্টারপ্রাইজ); যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সিজার (হ্যামিদ টেলিকম), মো. কামাল হোসেন (মোবাইল জোন) ও মো. শহিদুল ইসলাম সেলিম (মামা টেলিকম); সাংগঠনিক সম্পাদক পদে রনি মাহমুদ (সিঙ্গাপুর টেলিকম) এবং সহসাংগঠনিক সম্পাদক পদে বিপ্লব হাসান (কমদাম)।

 

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. আবু সাঈদ (সাঈদ টেলিকম), দপ্তর সম্পাদক পদে মো. জহুরুল ইসলাম (মাহিন টেলিকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সাগর হোসেন (সুবাহানা টেলিকম), সহক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে পিন্টু কুমার মণ্ডল (অনুপম টেলিকম), ধর্ম সম্পাদক পদে মো. মিনহাজুল ইসলাম মিনহাজ (ম্যাকটেল মোবাইল টেকনোলজি) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে সিয়ামইনুর মিরাজ (মাহি টেলিকম) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সোহেল মাহমুদ (টুডে মোবাইল), সানজিদ ইসলাম (অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড), মো. সাব্বির মাহমুদ স্বপন (সাদমান আইটি টেক) এবং মো. রুহুল আমিন (স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপ)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD