1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখর রায়, সম্পাদক পলাশ তরুণ চিকিৎসক ঊষার উদ্যোগে প্রাণ ফিরছে যশোরের ভৈরব নদীতে, পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন “ নাচোলে ২টি চোরাই গরুসহ আটক ১ দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বগুড়ার উদ্যোক্তা আরিফুল সরকার আরিফের ঘুরে দাঁড়ানোর গল্প একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সফল খামারি রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা গাইবান্ধায় মৃত্যুফাঁদ ৫০ রেলক্রসিং! ৮০টির মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ, এক বছরে ট্রেনে কাটা পড়ে ২২ জনের মৃত্যু। বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

তরুণ চিকিৎসক ঊষার উদ্যোগে প্রাণ ফিরছে যশোরের ভৈরব নদীতে, পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন “

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

সাঈদ ইবনে হানিফ, যশোর:

 

একসময় খরস্রোতা ভৈরব নদীর পানির কলকল শব্দে মুখরিত থাকত যশোর শহর। নদীর দুই পাড়ে মানুষের আড্ডা, পানির ঢেউ আর নদীর স্বাভাবিক প্রবাহে প্রাণবন্ত ছিল শহরের পরিবেশ। কিন্তু কালের আবর্তে দখল, দূষণ ও বর্জ্য ফেলার কারণে ক্রমেই অস্তিত্ব সংকটে পড়ে শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী ভৈরব নদী।

কয়েক বছর আগে নদী খনন প্রকল্পের মাধ্যমে ভৈরব কিছুটা প্রাণ ফিরে পেলেও শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে আবারও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে নদীর শহর অংশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কচুরিপানা। এতে নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পানি প্রবাহে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।

দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও নদীটি পরিষ্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। অবশেষে শৈশবের স্মৃতিবিজড়িত ভৈরব নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন যশোরের তরুণ চিকিৎসক ডাক্তার ঊষা।

কিছুদিন আগে তিনি একাই নদীতে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নজরে আসে। পরে তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা ভৈরব নদী পরিষ্কারের কাজে অংশ নিতে শুরু করেন।

দিনের পর দিন স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে সরানো হচ্ছে কচুরিপানা। ফলে ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে ভৈরব নদীর শহর অংশ। দীর্ঘদিন কচুরিপানার আড়ালে ঢেকে থাকা নদীর পানি ও প্রবাহের চিত্র আবারও সামনে আসতে শুরু করেছে।

একজন তরুণ চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান এখন রূপ নিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে । সংশ্লিষ্টদের প্রত্যাশা, এভাবে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ভৈরব নদী তার হারানো সৌন্দর্য ও স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে।

তবে শুধু কচুরিপানা পরিষ্কার করলেই হবে না, নদীতে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। তাহলেই আগামী প্রজন্মের জন্য ভৈরব নদীকে একটি পরিচ্ছন্ন ও প্রাণবন্ত নদী হিসেবে রক্ষা করা সম্ভব হবে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD