
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ।
রাশেদ মাহমুদ
সিনিয়র ক্রাইম রিপোর্টার
চোরাচালানের সময় সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৭টি গরু জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গরু গুলো জব্দ করেন।
জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালান করা হচ্ছে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় ৭ টি গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে কাউকে আটক করা যায় নি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।