1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাকিব

সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন

স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে। তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে এসআরবি।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার, তপন সরকার। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লাকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক তুহিন একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD