1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা।

কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে সরগরম হতে যাচ্ছে কুমিল্লার গ্রামীণ জনপদ। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার ১৭টি উপজেলার মোট ১৫১টি ইউনিয়নে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে জেলার নির্বাচনী আমেজ শুরু হবে এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচনের মাধ্যমে তা শেষ হবে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক তালিকায় দেশব্যাপী ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সূচির পাশাপাশি কুমিল্লার উপজেলাভিত্তিক এই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। ​ইসির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি, সদর দক্ষিণের ১টি, চান্দিনার ১২টি, বুড়িচংয়ের ৮টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার ১২টি, তিতাসের ৯টি, মেঘনার ৮টি এবং হোমনা উপজেলার ৯টি ইউনিয়নে ব্যালট যুদ্ধ হবে। ​তৃতীয় ধাপে ২৯ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি, নাঙ্গলকোটের ৮টি এবং লালমাই উপজেলার ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। চতুর্থ ধাপে ১৩ মে বরুড়া উপজেলার ৯টি, লাকসামের ৫টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। সবশেষে পঞ্চম ধাপে ২৭ মে দেবিদ্বার উপজেলার ১৫টি এবং মুরাদনগর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণের মাধ্যমে কুমিল্লা জেলার ইউপি নির্বাচন সম্পন্ন হবে। ​উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে একইভাবে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD