1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

 

আগামী ৩০ নভেম্বর সোমবার সাংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্প প্রতিষ্ঠান গুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার ১৬ নভেম্বর বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায় নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ও স্বাস্থ্য কার্ড সহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া এ সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, কুষ্টিয়া সুগার মিল লিমিটেড, মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পূনরুজ্জীবন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১৯ নভেম্বর দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্ভাব্য সমাবেশ স্হল কুষ্টিয়া আবরার ফাহাদ ষ্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি বলেন কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ হাসাপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।শতবর্ষী প্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল, মোহিনী মিল চালুর বিষয়ে আলোচনা হবে।

 

তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD