1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক

শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তা রক্ষায় সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তাঁরা এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এম শহিদুল ইসলাম ভিপি, সাবেক জেলা তাঁতিবিষয়ক সম্পাদক সাইদুর তালুকদার, শেরপুর শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সিরাজ আলী, জেলা বিএনপির সদস্য আলম মিয়া গুতু, শহর বিএনপির সদস্য মোহাম্মদ ফরিদ, কালাম, রাসেল চৌধুরী, লোকমান ও আজিজ প্রমুখ।

 

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD