1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ এবং সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাইক শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান সংগঠনটির নেতারা।

 

বৃহস্পতিবার দুপুরের দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ স্টেশনে অবস্থান কর্মসূচি ও করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ। এসময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাহাদুর হোসেন নোবেল, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন, লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক এম এইচ শাহিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

এর আগে সকালে চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের আলমগীর নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে বাইক শোডাউন করেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সন্ধ্যায় দালাল বাজারে সদর উপজেলা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানের নেতৃত্বে একটি বাইক শোডাউন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন দালাল বাজার ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি শাওন পাটওয়ারীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

 

দিনভর জেলার বিভিন্ন উপজেলায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ। বাইক শোডাউন এবং অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইব না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইব না’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি শ্লোগান দেন।

 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে মাঠে শক্ত অবস্থান সম্পর্কে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ লক্ষ্মীপুর টোয়েন্টিফোরকে বলেন, ‘লক্ষ্মীপুর আমাদের লক্ষ্মী জেলা। শান্ত জেলা। এই জেলাকে অশান্ত করার কোনো প্রকারের অপচেষ্টা চালাতে আমরা ছাত্রদল দেবো না। সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে রাজপথে আমরা জেলা ছাত্রদল সকল ইউনিটকে নির্দেশ দিয়েছি রাজপথে থাকার জন্য।’

 

তিনি আরও বলেন, ‘জেলার সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের কোনো অসুবিধা কিংবা ভোগান্তি হোক সেটা আমরা ছাত্রদল চাই না। শিক্ষার্থীদের পালস বুঝে আমরা ছাত্রদল সবসময় কাজ করে আসছি, করছি এবং আগামীতেও করে যাব ইনশাআল্লাহ।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD