1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে :সমাজ কল্যান প্রতিমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে :সমাজ কল্যান প্রতিমন্ত্রী

শহীদুল ইসলাম রুবেল , নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা -২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস ও সমাজ কল্যান প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। এই জন্য শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত এলাকার প্রতিটি জরাজীর্ণ বিদ্যালয় ভেঙে চার তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করছেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে অগ্রগতি অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এই জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগনের সামনে বেশী বেশী করে তুলে ধরার আহবান জানান। তিনি আজ রবিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাশেম উদ্দিনের সভাপতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যুদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল মজীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সারোয়ার আলম রোকন, চল্লিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আকবর আহম্মদ, সাধারণ সম্পাদক জহর আলী, প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ এ কে শামসুদ্দিন আহম্মদ প্রমূখ।
পরে প্রতি মন্ত্রী পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন।

উল্লেখ্য ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যায়ে নতুন এই চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD