1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক স্ত্রী হত্যা করে লাশে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন! নবম বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’ নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেপ্তার! পবিপ্রবির আআইকিউএসির উদ্যেগে সেমিনার পটিয়ার কচুয়াইয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ।

নাটোরের ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ

 

‎নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ-২৬/২৭-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নজরুল বর্ষ-২৬/২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।

‎ উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) মোঃ শামীন হোসেন এর সভাপতিত্বে এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধন অতিথি শফিকুল ইসলাম বুলবুল বলেন, নজরুল আমাদের প্রেরণা,ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিযোদ্ধা তথা বাংঙ্গালী মুক্তিকামী মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়েছিল। তিনি আরোও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত থেকে কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে এনেছিলেন এবং তার চিকিৎসা সেবার ব্যবস্থা করেছিলেন। আমরা এই জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনাকে বুকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD