1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক স্ত্রী হত্যা করে লাশে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন! নবম বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’ নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেপ্তার! পবিপ্রবির আআইকিউএসির উদ্যেগে সেমিনার পটিয়ার কচুয়াইয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ।

নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেপ্তার!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

ফরিদ আহমেদ, পিরোজপুর সংবাদদাতা:

 

‎পিরোজপুরের নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দৈহারী নৌ-পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠবডির ট্রলারে তল্লাশি করে এসব মাংস উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চাঁন মিয়া ফরাজির ছেলে বাবুল ফরাজি (৪২)।

‎দৈহারী নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠবডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে গ্রেপ্তার করা হয়।

‎দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠি খেয়াঘাট থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে অবৈধভাবে হরিণের মাংস আনার ঘটনা ঘটছে। কাঠবোঝাই, গোলপাতাবোঝাই এবং মাছ ধরার ট্রলারেও এসব মাংস পরিবহনের অভিযোগ রয়েছে। পরে নেছারাবাদের বিভিন্ন স্থানে থাকা কথিত চোরাকারবারিদের কাছে এসব মাংস পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

‎এদিকে, অভিযানে জব্দ করা ২২০ কেজি মাংসের পরবর্তী ব্যবস্থা কী হবে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

‎বন্যপ্রাণী সংরক্ষণে আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা এই চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নৌপথে নৌ-পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD