
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় চট্টগ্রামে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিলটি শুরু হয়ে জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ
সমাবেশে বক্তারা রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।
মিছিল ও সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনস্থ থানা ও ওয়ার্ড কমিটি পুর্নবহাল করায় আনন্দ মিছিলে ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনী মোবারক রিয়াদের নেতৃত্বে মিছিল সহকারে আনন্দ মিছিলে যোগদান করে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা