1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় সার চুরির ঘটনায়কৃষি কর্মকর্তা আনিছুর রহমান স্ট্যান্ড রিলিজ! হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি! কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ ভাঙ্গায় ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের পদ্মা নদীর ভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ঢাকা বিভাগীয় কমিশনার, মনিরুজ্জামান মিঞা আত্নগোপনে থাকা চাঁদপুরের প্রতারক স্বর্ন ব্যবসায়ী পিন্টু দাসকে ধরতে পুলিশের চিরুনী অভিযান ভংকর নাটক সাজিয়ে প্রবাসী নারীর লক্ষ টাকা আত্মসাৎ করছে প্রতারক মিজান ৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন! তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু! ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট রুখতে গুদামে ডিসির অভিযান, কড়া হুঁশিয়ারি!

পদ্মা নদীর ভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ঢাকা বিভাগীয় কমিশনার, মনিরুজ্জামান মিঞা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার ( মোঃ হাসান খান)

 

 

রাজবাড়ীর সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা। একই সঙ্গে পদ্মা নদীর ভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। নদীভাঙন রোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাজ করছে বলে জানান বিভাগীয় কমিশনার।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ঢাকা বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা বলেন, রাজবাড়ীতে তাঁর আজকের সফর নিয়মিত সফরেরই একটি অংশ। সরকারের কিছু সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। সফরের অংশ হিসেবে বৃক্ষরোপণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, সব মিলিয়ে রাজবাড়ীর পরিস্থিতি ভালো। বাজারও দেখেছি, সার্বিক অবস্থা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা যারা আছেন, সবাই সুন্দর সহযোগিতা করছেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজবাড়ীর বিষয়ে সবাই ইতিবাচক চিন্তা করছেন। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

 

পদ্মা নদীর ভাঙন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নদীভাঙন রোধে সরকারও চেষ্টা করছে। তবে নদীভাঙনের মতো বড় সমস্যা এককভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের ইউএনও, ডিসি খুবই আন্তরিক। কোথাও কোনো ভাঙনের সৃষ্টি হলে তারা সঙ্গে সঙ্গে বিষয়টি সরকারকে অবহিত করেন। সরকারও ভাঙন রোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে।

 

বিভাগীয় কমিশনার আরও বলেন, নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং বিআইডব্লিউটিএ নদীতে খনন কার্যক্রম অব্যাহত রেখেছে। সবকিছু মিলিয়ে নদীভাঙন রোধ করা এবং মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, সরকারের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যাতে নদী না ভাঙে, মানুষজন যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষের সেবা নিশ্চিত করা যায়।

 

রাজবাড়ীর উন্নয়নে তাঁর সফরের পর নতুন কোনো উদ্যোগ বা বার্তা থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, সেটা তো অবশ্যই থাকবে! আমি যা দেখে গেলাম, তার একটা প্রতিফলন তো থাকবেই অবশ্যই। সেটা ভবিষ্যতের জন্যই থাক।

 

এর আগে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে পৌঁছে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা। সফরের অংশ হিসেবে তিনি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়ম-শৃঙ্খলা ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।

 

পরিদর্শনকালে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নীল কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন: ঢাকা বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা।

 

একই সময়ে বকুল ফুল গাছের চারা রোপণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক, আফরোজা পারভীন।

 

পরে ঢাকা বিভাগীয় কমিশনার, মো. মনিরুজ্জামান মিঞা রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন: রাজবাড়ীর জেলা প্রশাসক, আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার, নিরুপমা রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডা. মো. আশিকুজ্জামান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. তবিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD