1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫২ দিন পর তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও, দায়িত্ব নিলেন আনোয়ার হোসাইন! তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু! ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট রুখতে গুদামে ডিসির অভিযান, কড়া হুঁশিয়ারি! নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ! রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু জেলা প্রশাসকের উদ্যোগে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা! চট্টগ্রাম ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ: কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ অস্ত্র-গুলি উদ্ধার মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু! শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ! চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন!

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল মিনি কক্সবাজারে হালতি বিলের পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে পর্যটকবাহী শতাধিক নৌকায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাটুল মিনি কক্সবাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

 

হালতি বিলে নৌভ্রমণের সময় পর্যটকরা যাতে উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের প্যাকেটসহ অন্যান্য বর্জ্য পানিতে না ফেলেন, সে লক্ষ্যেই নৌকাগুলোতে ডাস্টবিন দেওয়া হয়। একই সঙ্গে নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের ডাস্টবিন যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি পর্যটকদের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে হালতি বিলের পানি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

 

এদিকে পাটুল ঘাটে পর্যটক পরিবহনকারী নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের ভ্রমণ সুবিধা ও নৌযানের ভাড়া নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘাটে নৌকাগুলোর নির্ধারিত ভাড়ার মূল্যতালিকাও প্রদর্শন করা হয়েছে।

 

নৌকার মাঝি ও মালিকদের পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হালতি বিলের পরিবেশ সুরক্ষায় পর্যটক, নৌকার মাঝি-মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে পাটুল মিনি কক্সবাজারে পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়ার পাশাপাশি হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD