1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ: ‘মুক্তা কম্পিউটার’-এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে পর্দায় নয়, বাস্তবেই সিনেমার মতো ঘটনা: বাঁধুলি খালকুলায় প্রেম, বিয়ে ও দাম্পত্য জটিলতা মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩! মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ সুনীল ব্যানার্জি: নিষ্ঠাবান সাংবাদিকতার এক কালজয়ী প্রতীক ভূঞাপুরে কিশোরদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন রাজিব হোসেন কফিল সিলেটের জৈন্তাপুর উপজেলা শিক্ষার গুনগত মান ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ দ্রুত গ্রহণ করার তাগিদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন! গোয়ালন্দ পৌরসভা থেকে জেনারেটর চুরি, জনতার হাতে আটক চোর

ধামইরহাটে মাছের জালে উঠে আসলো দুই শিশুর মৃতদেহ 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (০৭) ও জিসান(০৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলামের দ্বিতীয় সন্তান এবং প্রতিবেশি দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ। তারা উভয় খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭আগষ্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টায় বাড়ির পাশে জালাধারে কয়েকজন এলাকাবাসী মাছ শিকার করছিলো। এ সময় ঘটনাস্থলে শিশু দুটিকে ঘোরাঘুরি করতে দেখে সেখানে থাকা লোকজন। মাছ শিকারের সময় অতিবাহিত হতে থাকলে উপস্থিত লোকজন তাদের খোজাখুজি করলে দেখতে না পেয়ে কিছুটা উদ্বিগ্ন হয়।

 

ঘন্টা খানেক পর যেসব জাল জলাধারে ফেলা হয়েছিলো সেগুলো টেনে তুললে ঘটে হৃদয় বিদারক ঘটনা। জালের সাথে উঠে আসে জিসান ও তাহমিদের অসার দেহ। সঙ্গে সঙ্গে উপস্থিতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।

 

একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় এবং স্থানীয় বিএনপির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনায় অপমৃত্য মাললার প্রস্তুতি চলমান রয়েছে এবং স্বাস্থ্যগত সকল পরিক্ষা নিরিক্ষা ও আলামত সংগ্রহ শেষে লাশ দুটি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD