1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলার তদন্ত এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর থানার ওসি শফিকুল ইসলাম।
জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার থানার অফিসার ইনচার্জদের মধ্যে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি শফিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদের জুলাই মাসের কর্মমূল্যায়নে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি মামলা তদন্তে গুরুত্বপূর্ণ অবদান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এসব ক্ষেত্রে লালপুর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বাধীন কার্যক্রম বিশেষভাবে মূল্যায়িত হওয়ায় তিনি রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে লালপুর থানায় অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে জনবান্ধব পুলিশিংয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেন, “রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু আমার একার নয়। লালপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, জেলা পুলিশের দিকনির্দেশনা এবং লালপুরবাসীর সহযোগিতার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে লালপুরবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে নিয়মিত কর্মমূল্যায়নের মাধ্যমে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের নির্বাচন করা হয়। জুলাই মাসের মূল্যায়নে লালপুর থানার ওসি শফিকুল ইসলামের এ অর্জন জেলা পুলিশ ও লালপুর থানার সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD