
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব।
শনিবার (৪ জুলাই) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।