1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে অটোরিকশাচালককে মারধর, থানায় অভিযোগ রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া, এসিল্যান্ডের উদ্যোগে ফিরলেন নিজ ভিটায় রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি। রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে এক মিছিল পূর্ব সমাবেশ জামায়াতের মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী এডভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়ার আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সারকার, বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয়  ছাত্রশক্তি বগুড়ার আহবায়ক এ জেড এম শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি মো: আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, এডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবিরের বগুড়া মহানগর সেক্রেটারী সজীবুল ইসলাস সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা হেদাইতুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ২০২৪ এর জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করেছিলো এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল।

যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, ভারতের কোন দাবীর কাছে মাথা নত না করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD