1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

গারো পাহাড়ে আবারও হাতির মরদেহ উদ্ধার : হত্যার দাবি পরিবেশ বাদীদের। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

 

গারো পাহাড়ে আবারও হাতির মরদেহ উদ্ধার : হত্যার দাবি পরিবেশ বাদীদের

মোঃ আমিনুল ইসলাম , শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের ছোট গজনীতে ধানক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
আজ ৫ অক্টোবর সকাল দশটার দিকে হাতিটার মরদেহ উদ্ধার করা হয়।
হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। তবে হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মুকরুল ইসলাম আকন্দ জানান, গারো পাহাড়ের ছোট গজনীর কামাল গারোর ধানের ক্ষেতের পাশ্ব থেকে হাতিটিকে উদ্ধার করা হয়েছে। হাতি উদ্ধারের পর থেকেই ধান ক্ষেতের মালিক পলাতক রয়েছে। হাতিটার মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে হাতিটি মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতির ময়না তদন্ত করা হয়নি।
এদিকে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবী। সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে এরপরেও নির্মমভাবে হাতি হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি সংগঠনটির।
সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মেরাজ উদ্দিন জানান, গারো পাহাড়ে বন্য হাতির স্বাভাবিক বিচরণে কিছু মানুষ ফসল রক্ষার নামে বাঁধা দিয়ে আসছে। অথচ সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আসছে। এরপরেও প্রায় প্রায়ই গারো পাহাড়ে বিদ্যুৎ সংযুক্ত জি আই তার অথবা বিষ প্রয়োগ করে হাতি হত্যা করা হচ্ছে। আজ ৫ অক্টোবরে গারো পাহাড়ের ছোট গজনীর ধান ক্ষেতের পাশ্ব থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আর হাতিটাকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এ হাতির হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD