1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর,শাশুড়ী মিলে পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা। আদালতে মামলা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।     

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ মার্চ, ২০২৬) সকাল ১১টায় নগরীর গণকপাড়া মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী নাগরিকবৃন্দের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক, সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী।

 

সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজশাহী জেলার আহবায়ক শামীম পারভেজ, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ জুয়েল কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম সারওয়ার, ছাত্র ফেডারেশন রাজশাহী নগরের সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।

 

সভায় বক্তারা মানবতাবিরোধী, বর্বরোচিত মার্কিন হামলার প্রতিবাদ জানান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সমুহের দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সকল প্রকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD