1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই। আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

নির্বাচনের ৪ বছর পরে আদালতের রায়ে ইউ পি সদস্য নির্বাচিত।   

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

নির্বাচনের ৪ বছরের বেশি সময় পর আদালতের রায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর পিন্টু। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী জেলা প্রশাসনের নির্দেশে তাকে শপথ বাক্য পাঠ করান আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন আব্দুস সবুর পিন্টু। ওই নির্বাচনে তিনি মাত্র ১ ভোটে পরাজিত হন। আর বিজয়ী ঘোষনা করা হয় প্রতিদ্ব›িদ্ব মারুফ হাসানকে। এ নিয়ে প্রতিপক্ষ আব্দুস সবুর আপত্তি তুলে ওই বছরের ১৫ ডিসেম্বর নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ লড়াই শেষে ২০২৪ সালে আদালতে ভোট পুনর্গণনায় দেখা যায় পরাজিত আব্দুস সবুর ৩ ভোট বেশি পেয়েছেন। পরে এ ২০২৫ সালের ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হলে তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) শপথ পাঠ করে ইউপি সদস্যের দায়িত্ব গ্রহন করেন।

আব্দুস সবুর পিন্টু বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর তিলকপুর ইউনিয়নের নির্বাচনে আমি আমাকে অন্যায়ভাবে ফেল করে দেওয়া হয় মাত্র ১ ভোটে। আমি পরে আদালতের স্বরনাপন্ন হই। আদালত আমাকে ৩ ভোটে জয়ী করে। পরবর্তীতে হাইকোর্টে আপিল হলেও আমি জয়যুক্ত হই। হাইকোর্টের রায়ে নির্বাচন অফিস থেকে একটি গেজেট প্রকাশ করে। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আমি শপথ পাঠ করি।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত বলেন, ১৫ অক্টোবর ২০২৪ এর আদেশ ও ১৫ ডিসেম্বর ২৫ তারিখের গেজেট অনুযায়ী তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ পাওয়া যায়। সে মোতাবেক মঙ্গলবার তাকে শপথ পাঠ করানো হয়। তার জন্য শুভ কামনা জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD