1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই। আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার।

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কালভার্টের নিচে পরিত্যক্ত ব্যাগ থেকে চারটি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই এলাকার একটি কালভার্টের নিচে পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগটির ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে একটি বালতির পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটকে জানানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কালভার্টের নিচে ককটেল উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে যৌথবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD